বহুকাল
- মোঃ ফরহাদ হোসেন - মোঃ ফরহাদ হোসেন
কতদিন কথা বলিনি , বলার কথাও ছিল না।
অনেকদিন সারাদিন তোকে দেখিনি ,
দেখার কথাও না ,
দেখবো কেমন করে ,বলবো ও বা কেমন করে
তোমার বসত যে অনেক অনেক উপরে।
তুই তো থাকিস ভাবুকের মনে
না হয় মস্তিষ্কে।
দূরে থেকেও মনে হয় না যেন তুই আছিস দূরে।
সত্যি তোর বসত যে সেই ভাবুকের
গহীন মনে।
অনেক বার চেয়েছে ভাংতে তোর বসত বাড়ি।
দূরে ঠেলেও তোকে বার বার কাছে
টেনে আনে।
তবে তোকে মনে হয় দিয়েছে সবার উর্ধের ভালবাসা।
কিন্তু কখন করেণি সে তাহার ভালবাসা
পাওয়ার আশা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।